সিলেট প্রতিনিধি
৯৮ জন সুস্থের দিনে সিলেট বিভাগে মৃত্যু ৫
বুধবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে ৫ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে শনাক্ত করা হয়েছে বিভাগের ৭৫ জন করোনা রোগীকে। একই সময় সুস্থ হয়ে উঠেছেন ৯৮ জন করোনা সংক্রমিত ব্যক্তি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়েছে, নতুন শনাক্ত ৭৫ জনের মধ্যে সিলেট জেলায় ৩৫ জন, সুনামগঞ্জে ১৭ ও মৌলভীবাজারে ২৩ জন রয়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় হবিগঞ্জে কেউ শনাক্ত হন নি।
সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজার ৭৩৯ জন। এর মধ্যে সিলেট জেলায় ৪ হাজার ১৫৪ জন, সুনামগঞ্জে ১ হাজার ৪৬১ জন, হবিগঞ্জে ১ হাজার ১৩৮ জন ও মৌলভীবাজারে ৯৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
সুস্থ হওয়া রোগীদের মধ্যে হবিগঞ্জে সর্বাধিক ৩৭ জন রোগী একদিনে সুস্থ হয়েছেন। সুনামগঞ্জে সুস্থ হয়েছেন ৯ জন। সিলেটে করোনাকে জয় করেছেন ৩৩ জন। মৌলভীবাজারে সুস্থ হয়েছেন ১৯ জন ।
সিলেটের চার জেলায় ১৮১ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ৩ হাজার ৩৮২ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ১৪৬ জন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার






















