সিলেট প্রতিনিধি
জকিগঞ্জ থেকে ইয়াবাসহ ৫ জনকে আটক
সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে বেড়েছে ইয়াবার চোরাচালান। মাদকব্যবসায়ীরা এই সীমান্তকে ইয়াবা পাচারের নতুন রুট হিসেবে ব্যবহার করছে। সাম্প্রতিককালে সীমান্তবর্তী এই উপজেলা থেকে অনেক বড় সীমান্তবর্তী এই উপজেলা থেকে বড় বড় চালান উদ্ধার করা হচ্ছে।
তারই পরিপ্রেক্ষিতে বুধবার রাতে জকিগঞ্জ থেকে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। ইয়াবা পাচার ও ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে মা-মেয়েসহ ৫ জনকে আটকও করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ১১ টায় জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে অভিযানে ইয়াবাসহ এই ৫ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- জকিগঞ্জের সুলতানপুর গ্রামের মৃত আফতার আলীর ছেলে আবদুস শহীদ, উত্তর আইওর গ্রামের মাদকব্যবসায়ী নজরুল ইসলামের স্ত্রী ফাতেহা বেগম, মেয়ে নুসরাত বেগম এবং একই গ্রামের আবদুল মোমিনের ছেলে রাসেল আহমদ ও মৃত খলিলুর রহমানের ছেলে কিবরিয়া।
জানা যায়, পুলিশের অভিযানে উপজেলার কসকনকপুর এলাকা থেকে সুলতানপুর গ্রামের মৃত আফতার আলীর পুত্র আব্দুস শহিদ (৩৩) নামের এক ব্যাক্তিকে আটক করে তার দেহ তল্লাশিরে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় ইয়াবা ব্যবসায়ী নজরুল ইসলামের বাড়িতে আরও ইয়াবা রাখা আছে জানালে তার দেয়া তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ২ টায় ওই এলাকায় ইয়াবা ব্যবসায়ী হিসেবে পরিচিত নজরুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করে জকিগঞ্জ থানা পুলিশ।
এ অভিযানে নজরুল ইসলামের স্ত্রী ফাতেহা বেগম, মেয়ে নুসরাত বেগম ও একই গ্রামের আব্দুল মোমিনের পুত্র রাসেল আহমদ মৃত খলিলুর রহমানের পুত্র কিবরিয়াকে আটক করা হয়। অভিযানে আরও এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। সব এসময় তাদের কাছ থেকে ইয়াবা বিক্রি করে সংগৃহীত নগদ ৩৪ হাজার টাকা জব্দ করা হয়।
সিলেট জেলা পুলিশের গণমাধ্যম মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. লুৎফর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে পৃথক আইনে মামলা করার বিষয়টি প্রক্রিয়া চলছে।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার






















