নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৪, ৩১ জুলাই ২০২০
আপডেট: ১২:০৫, ৩১ জুলাই ২০২০
আপডেট: ১২:০৫, ৩১ জুলাই ২০২০
সড়কে প্রাণ গেল মৌলভীবাজারের এক পরিবারের চারজনসহ ৫ জনের
সিলেটের ওসমানীনগরে বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও এক শিশু।
শুক্রবার ভোরে উপজেলার চানপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকার স্বপন কুমার, তার স্ত্রী লাভলী রানী সরকার, তাদের ৮ ও ১০ বছরের দুই ছেলে ও প্রাইভেটকারের চালক।
এ ঘটনায় আহত ১৩ বছর বয়সী এক শিশুকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিলেট হাইওয়ে পুলিশের ওসি মায়নুল ইসলাম জানান, কুমিল্লা থেকে সিলেটগামী ‘কুমিল্লা ট্রান্সপোর্টের’ একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ওই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়।
তিনি বলেন, এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।
স্থানীয়দের কাছে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ শুরু করে।
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়






















