নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৭, ৩১ জুলাই ২০২০
আপডেট: ১২:০৮, ৩১ জুলাই ২০২০
আপডেট: ১২:০৮, ৩১ জুলাই ২০২০
গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্বামীসহ শাবি শিক্ষক গ্রেপ্তার
বার বছরের এক গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সহকারী অধ্যাপক সাবিনা ইয়াসমিন ও তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে সুরমা আবাসিক এলাকার রেনেসা ১১ নম্বর বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার জ্যোতির্ময় সরকার।
তিনি বলেন, গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ পেয়ে বিকেলে পুলিশ অধ্যাপক সাবিনা ইয়াসমিনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।
এরপর রাত ১২টার দিকে গৃহকর্মী শিশুটির বাবা আবুল কাশেম বাদী হয়ে শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করলে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে থানা হাজতে প্রেরণ করা হয়। এর আগে রাত ১১টার দিকে শিক্ষকের স্বামী সোহাগকেও আটক করা হয়।
জাানা গেছে, গত দুই সপ্তাহ ধরে ১২ বছরের কিশোরী গৃহকর্মীকে নানা অজুহাতে বেধড়ক মারধর করে আসছিলেন অধ্যাপক সাবিনা ইয়াসমিন ও তার স্বামী সোহাগ। বৃহস্পতিবার দুপুরে ঘরের দরজা খোলা পেয়ে ওই গৃহকর্মী তাদের বাসা থেকে পালিয়ে আসে এবং পাশের বাসার আরেক গৃহকর্মীর সহযোগিতায় ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে নির্যাতনের কথা জানায়।
পরে পুলিশ দ্রুত গিয়ে সিলেট আখালিয়া সুরমা আবাসিক এলাকার রেনেসা ১১ নম্বর বাসা থেকে ওই দম্পতিকে জিজ্ঞাসাবাদের জন্য সিলেট কোতোয়ালি থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবু হেনা পহিল বলেন, বৃহস্পতিবার রাতে পুলিশ প্রশাসন এবং নির্যাতিতার বাবার সঙ্গে আমাদের কথা হয়েছে। ঘটনার সত্যতা আমরা পেয়েছি।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো রাশেদ তালুকদার বলেন, যা ঘটেছে তা খুবই দুঃখজনক। এ বিষয়ে আমি আর কিছু বলতে চাচ্ছি না।
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়






















