সিলেট প্রতিনিধি
আপডেট: ১৫:২৭, ৩১ জুলাই ২০২০
ওসমানীনগরে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার
ফাইল ছবি
সিলেটের ওসমানীনগর থেকে শুক্রবার আমেনা বেগম (৭৫) প্রবাসী এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, শুক্রবার ভোরের দিকে নিজ বাসার বাথরুম থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে, দুইতিন দিন আগেই তাকে হত্যা করা হতে পারে।
জানা যায়, উপজেলার গোয়ালাবাজার এলাকার নিজ করনসী রোড এলাকার নিজ বাসায় একাই থাকতেন যুক্তরাজ্য প্রবাসী আমেনা বেগম। গত বছর যুক্তরাজ্য থেকে দেশে ফিরে তিনি এ বাসায় বসবাস শুরু করেন। তার সন্তানরা যুক্তরাজ্যেই থাকেন। দু-তিন দিন ধরে আমেনা বেগমের কোনো খোঁজ না পেয়ে স্বজনরা পুলিশকে খবর দেন। শুক্রবার ভোরে পুলিশ বাসায় গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
সিলেট জেলা পুলিশ সহকারি পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) রফিকুল ইসলাম বলেন, ২/৩ দিন আগেই তাকে হত্যা করা হয়েছে বলে আমরা ধারণা করছি। কারণ মরদেহ থেকে গন্ধ বের হচ্ছিলো। মরদেহের গলায় ও মাথায় জখমের চিহ্ন রয়েছে।
তিনি বলেন, ঘরের সব দরজা-জানালা বন্ধ ছিলো। তাই পরিচিত কেউই তাকে হত্যা করতে পারে বলে মনে হচ্ছে। তবে তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে বিস্তারিত বলা যাবে। আমরা ময়নাতদন্তের জন্য লাশ ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করেছি। নিহতের ভাই বাদি হয়ে মামলা দায়ের করছেন বলেও জানান তিনি।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার






















