সিলেট প্রতিনিধি
আপডেট: ১৫:৩৭, ১১ এপ্রিল ২০২১
সিলেটের নূরজাহান হাসপাতালে করোনা ইউনিট চালু
ফাইল ছবি
করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে আছে সিলেট। প্রতিদিনই এখানে বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। আর সাম্প্রতিককালে যারাই আক্রান্ত হচ্ছেন তাদের বেশিরভাগকে নিতে হচ্ছে আইসিইউতে। কিন্তু সারাদেশে দেখা দিয়েছে আইসিইউ বেডের সংকট।
এমন পরিস্থিতি মোকাবিলায় আলাদা করোনা ইউনিট চালু করেছে সিলেট নগরীর বেসরকারি চিকিৎসাকেন্দ্র নূরজাহান হাসপাতাল।
সিলেটের দরগাহ গেইট এলাকার এ হাসপাতালে ২৩ শয্যার আলাদা করোনা ইউনিট চালু করা হয়েছে। যাতে ১১টি আইসিইউ ইউনিট রয়েছে।
এ বিষয়ে নূরজাহান হাসপাতালের পরিচালক শাফি মোহাম্মদ নাহিয়ান জানান, সারাদেশের মতো সিলেটেও হঠাৎ করে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। তাছাড়া ডেডিকেটেড হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়ে যাওয়ায় আবারো করোনা ইউনিট চালু করা হয়েছে।
তিনি আরও জানান, হাসপাতালে আলাদা ফ্লোরে করোনা ইউনিট চালুর পাশাপাশি ব্যবস্থা করা হয়েছে আলাদা লিফট এবং প্রবেশ পথ। যাতে সাধারণ চিকিৎসা নিতে আসা রোগীরা ঝুঁকিমুক্ত থাকেন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























