ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৫, ১৩ এপ্রিল ২০২১
আপডেট: ১৫:২৫, ১৩ এপ্রিল ২০২১

সিলেটে একদিনে আরও ১৩৯ করোনা রোগী শনাক্ত

করোনাভাইরাস

করোনাভাইরাস

অন্যান্য বিভাগের মতো সিলেটেও বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। ২৪ ঘণ্টায় এই বিভাগের ১৩৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ২ জন এবং সুস্থ হয়ে উঠেছেন ৮১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে মঙ্গলবার (১৩ এপ্রিল) এই তথ্যগুলো জানা গেছে।

প্রতিবেদন অনুসারে, ২৪ ঘণ্টায় শনাক্ত ১৩৯ জনের মধ্যে ৮৬ জন সিলেট জেলার, ১০ জন সুনামগঞ্জের, হবিগঞ্জের ২৪ জন রয়েছেন। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৯ জনের করোনা শনাক্ত হয়।

নতুন শনাক্তের মাধ্যমে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৮ হাজার ৯৫৭ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ১১ হাজার ৯৭৭ জন, সুনামগঞ্জে ২ হাজার ৬৪৩ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ১৭৫ জন ও মৌলভীবাজারে ২ হাজার ১৬২ জন।

২৪ ঘণ্টায় মারা এই বিভাগে মারা গেছেন আরও ২ জন। যারা সিলেট জেলার বাসিন্দা। ফলে বিভাগে করোনায় মোট মৃত্যু দাঁড়াল ৩০৫ জনে। এর মধ্যে সিলেট জেলার ২৩৬ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজারের ২৫ জন। 

নতুন করে সুস্থ হওয়া আরও ৮১ জনের মধ্যে ৭১ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জে ২ জন, হবিগঞ্জ জেলায় ১ জন এবং মৌলভীবাজারে ৭ জন সুস্থ হয়েছেন।

সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৯৬৫ জনে। এর মধ্যে সিলেট জেলায় ১০ হাজার ৭০৯ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫৫৪ জন, হবিগঞ্জ জেলায় ১ হাজার ৭৫২ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯৫০ জন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়