ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

জিএম ইমরান, শাবি

প্রকাশিত: ১৬:৩৪, ১৮ এপ্রিল ২০২১
আপডেট: ১৭:০০, ১৮ এপ্রিল ২০২১

সিলেট অঞ্চলে অক্সিজেন সেবায় ‘সংযোগ - কানেক্টিং পিপল`

সম্প্রতি দেশে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে করোনা রোগীর সংখ্যা। হাসপাতালগুলো হিমশিম খাচ্ছে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দিকে। ফলে, অনেককেই ঘরে বসে চিকিৎসা নেয়ার পরামর্শ দিচ্ছেন ডাক্তাররা। কিন্তু সময়মতো অক্সিজেন সিলিন্ডার পেতে অনেক রোগীকে হিমশিম খেতে হচ্ছে।

আর এ সমস্যা সমাধানে, ঢাকা, সিলেট মৌলভীবাজারসহ দেশব্যাপী অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন কনসেনট্রেটর মেশিন দিয়ে করোনা রোগীর বাসায় ২৪ ঘণ্টা অক্সিজেন সরঞ্জাম সরবরাহ করছে ‘সংযোগ-কানেক্টিং পিপল’।

সিলেট অঞ্চলে ‘সংযোগ’

ঢাকা, বগুড়া, নঁওগা, পঞ্চগড়, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশালের ন্যায় সিলেট অঞ্চলেও করোনা রোগীর বাসাবাবাড়িতে ২৪ ঘন্টা অক্সিজেন সরঞ্জাম সরবরাহ করছে সংগঠনটি।

এ বিষয়ে প্রকৌশলী ইমতিয়াজ আহমেদ সোহান বলেন, সিলেট অঞ্চলে আমারা এখন শুধুমাত্র সিলেট জেলা এবং মৌলভীবাজার জেলায় সংযোগের অক্সিজেন সরঞ্জাম সরবরাহ সেবা শুরু করেছি। পরবর্তীতে আরো বিস্তৃত করার ইচ্ছা রয়েছে।

সিলেট জেলায় সেবার ধরণ

সিলেট জেলায় প্রথমে ৫টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে কাজ শুরু করলেও বর্তমানে ১০ টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে সংযোগের সেবা চালু রয়েছে বলে জানান, প্রকৌশলী ইমতিয়াজ আহমেদ সোহান।

এ জেলার মানুষের সেবার ধরণ সম্পর্কে প্রকৌশলী ইমতিয়াজ আহমেদ সোহান বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন্রত নন-গ্রাজুয়েটেড শিক্ষার্থীদের জন্য এবং আর্থিক সামর্থ্যহীনদের জন্য এ সেবা বিনামূল্য দেওয়া হচ্ছে। এছাড়া, অন্যান্যদের জন্য তিন হাজার টাকা এবং শাবির গ্রাজুয়েটেড শিক্ষার্থীদের জন্য দুই হাজার টাকার বিনিময়ে এ সেবা প্রদান করা হচ্ছে ।

সিলেট জেলার সেবাগ্রহীতাদের ০১৭১২৮১৪৮৮২ (মলয় সরকার) এবং ০১৭২৩৭৬৭৯০৯ (রাজিব মামুন) নম্বরে যোগাযোগ করতে হবে বলে জানান তিনি।

মৌলভীবাজারে ‘সংযোগ’

সারাদেশের ন্যায় মৌলভীবাজার জেলায়ও অক্সিজেন সেবা শুরু করেছে ‘সংযোগ - কানেক্টিং পিপল'। মৌলভীবাজারে অক্সিজেন সেবার জন্য সংযোগের সাথে যোগাযোগের নম্বরগুলো হলো:-

* ০১৭১৮২৫০৪৯০ ( "মাদারিস-মোক্তাদির তরফদার ফাউন্ডেশন" )

* ০১৭১৭৯৪৭৬৮৯ (মেডিসিন কর্ণার, মুন্সীবাজার)

* ০১৭১৭২৬৭৩২০ তাকরিম ফাউন্ডেশন, মৌলভীবাজার

* ০১৭১৬০৮০৯৪৪ বোরহান উদ্দিন সোসাইটি,মৌলভীবাজার

* ইকরামুল মুসলিমিন-০১৭২৮১৯০০৯৯

রাজধানীতে ‘সংযোগ

সংগঠনটির সহপ্রতিষ্ঠাতা প্রকৌশলী ইমতিয়াজ আহমেদ সোহান বলেন, বর্তমানে সংযোগ প্রায় ২৫০টি অক্সিজেন সিলিন্ডার, ১২টি অক্সিজেন কনসেনট্রেটর মেশিন দিয়ে ঢাকা শহরের করোনা রোগীর বাসায় ২৪ ঘন্টা অক্সিজেন সরঞ্জাম সরবরাহ করছে ‘সংযোগ-কানেক্টিং পিপল’।

রাজধানীতে বসবাসরত যে কোন রোগী যে কোন সময় ০১৭১১৯৩০৯৩৫, ০১৮১৯২১০৩৪৪, ০১৭১৭৯০২১৬৩, ০১৮১৭০৪৯৯৯২, ০১৬৮৫৪৫৬৪০০, ০১৭২৭৮৪৫৫৫৫ নম্বরে যোগাযোগ করে অক্সিজেন সিলিন্ডার পেতে পারেন বলে জানান, প্রকৌশলী ইমতিয়াজ আহমেদ সোহান।

সংযোগ'র মেডিকেল সেবা

আপনার পরিচিত কারো হঠাৎ করে অনেক জ্বর আসলো কিংবা অক্সিজেন স্যাচুরেশন কমে ৯২% এর নিচে, এ মুহূর্তে কি করবেন? কোথায় যাবেন? টেস্ট করবেন কিনা? করলেও কোথা থেকে করবেন? অক্সিজেন লাগবে কিনা? আপনার এসব প্রশ্নের উত্তর দিতে ‘সংযোগ - কানেক্টিং পিপল' এবং ‘সূবাহ জাহান - সংযোগ মেডিকেল সাপোর্ট ইনিশিয়েটিভ’র নতুন সংযোজন সংযোগ মেডিকেল হেল্পলাইন।

মেডিকেল হেল্পলাইনের নম্বরসমূহ হলো- ০১৫১৫-৬১৯৯১৪, ০১৭৭১-৯৮২৬৬৯, ০১৫৮০-৭৩৮৩৮১। প্রতিদিন দুপুর ২ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত এ সেবা দেওয়া হয় বলেন জানান, সংগঠনটির সহপ্রতিষ্ঠাতা ডা. আসিফ জামান।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়