ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:০০, ১৮ এপ্রিল ২০২১
আপডেট: ০০:০৬, ১৯ এপ্রিল ২০২১

ভারতে ভারী বৃষ্টি, পানি বাড়তে পারে সিলেটে

ফাইল ছবি

ফাইল ছবি

প্রতিবেশী দেশ ভারতের মেঘালয় ও আসাম প্রদেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া গেছে। এই বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চল এলাকাতেও। এর ফলে পানি বাড়তে পারে সিলেট জেলায়। 

সিলেট ছাড়াও পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে শেরপুর, নেত্রকোনা ও সুনামগঞ্জ জেলায়। 

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানা যায়। শনিবার (১৭ এপ্রিল) থেকে আগামী ২৪ এপ্রিলের মধ্যে এই পানি বৃদ্ধি পেতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ১৭ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত সময়ে বাংলাদেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ভারতের আসাম ও মেঘালয় প্রদেশের স্থানগুলোয় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।

এই সময়ে শেরপুরের ভুগাই, নেত্রকোনার কংশ ও সোমেশ্বরী, সুনামগঞ্জের জদুকাটা, পুরাতন সুরমা ও সুরমা এবং সিলেটের সারিগোয়াইন, সুরমা ও কুশিয়ারা নদীগুলোয় পানি সমতল সময়বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে। তবে বিপদসীমা অতিক্রম করে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়