ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৬, ১৯ এপ্রিল ২০২১
আপডেট: ২১:৪৬, ১৯ এপ্রিল ২০২১

ভিপি নুরের বিরুদ্ধে এবার সিলেটে মামলা

নুরুল হক নুর

নুরুল হক নুর

ফেসবুক লাইভে আওয়ামী লীগের সমর্থকদের নিয়ে বিরূপ মন্তব্য করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে সিলেটে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য কিশওয়ার জাহান সৌরভ বাদী হয়ে সোমবার (১৯ এপ্রিল) বিকেলে কোতোয়ালি মডেল থানায় এই মামলাটি করেন।

এ বিষয়ে সৌরভ জানান, নুর ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগের কেউ প্রকৃত মুসলমান না এবং প্রকৃত মুসলমানেরা আওয়ামী লীগ করতে পারেন না- এমন মন্তব্য করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। সামাজিক মাধ্যমে এধরনের উস্কানিমূলক ও বিভ্রান্তিমূলক বক্তব্য দেয়ায় সমাজে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছি।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার বিএম আশরাফ উল্যাহ তাহের বিষয়টি নিশ্চিত করে বলেন, নুরের বিরুদ্ধে একটি এজাহার দেয়া হয়েছে। পুলিশ তা আমলে নিয়ে অভিযোগটি তদন্ত করে দেখছে।

এর আগে রোববার (১৮ এপ্রিল)  আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম সজীব বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা করেন।

ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম সজীব মামলায় অভিযোগ করে বলেন, ভিপি নুরের আইডি থেকে লাইভ করা একটি ভিডিওতে দেখতে পাই ধর্মীয় উস্কানিমূলক বক্তব্যসহ বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ধর্মীয় মূলবোধে আঘাত হাবে এমন বক্তব্য প্রদান করেন, যার উল্লেখযোগ্য বক্তব্য হলো: ‘কোন মুসলমান আওয়ামী লীগ সমর্থন করতে পারে না। যারা আওয়ামী করে তারা ধান্দা বাজ, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, প্রকৃত মুসলমানরা আওয়ামী লীগ করতে পারে না। এদের কোনো ঈমান নাই, শুক্রবার একদিন নামাজ পড়তে যাবে আর পাঁচ ওয়াক্ত নামাজের কোনো খবর নাই, আওয়ামী উগ্রবাদীরা আলেম ওলামাদের চরিত্র হরণ করে ইত্যাদি উল্কানিমূলক বক্তব্য সহ ধর্মীয় মূলবোধে আঘাত হানে এমন আক্রমণাত্মক বক্তব্য প্রদান করে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়