মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৮:১৯, ৩০ এপ্রিল ২০২১
কারাগারে হাজতির মুত্যৃ
ফাইল ছবি
মৌলভীবাজার জেলা কারাগারে নারায়ণ রবি দাস (৫০) নামে বিচারাধীন মাদক মামলার এক আসামির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নারায়ণেরর মৃত্যু হয়। এর আগে রাত ১২ টার দিকে তিনি জেলা কারাগারে বুকের ব্যাথা অনুভব করেন।
নারায়ণ মৌলভীবাজার সদর উপজেলার মৌলভী চা বাগান এলাকার গিয়াসনগর গ্রামের মৃত রাম পিয়ারী রবি দাসের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার জেলা কারাগারের জেল সুপার মো. আনোয়ারুজ্জামান বলেন, মাদকদ্রব্য ব্যবসায় জড়িত থাকার মামলায় সে কারাগারে ছিল। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে তিনি বুকে ব্যাথা অনুভব করলে সাথে সাথে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে মৃত্যু হয়। মৃত্যুর কারণ হিসেবে ডেথ সার্টিফিকেটে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে জানানো হয়েছে।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























