ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:২২, ২ মে ২০২১
আপডেট: ১১:৩২, ২ মে ২০২১

সিলেটে ট্রাকচাপায় একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

সিলেটের জৈন্তাপুরে ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার পাঁচ আরোহী  নিহত হয়েছেন। এদের মধ্যে একই পরিবারের ৪ জন এবং ৫ম জন সিএনজির চালক। আহত অবস্থায় আছেন ওই পরিবারের আরও দুই স্বজন। 

রোবাবার (২ মে) সকাল সাড়ে ৬টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ এই তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, হতাহতরা সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন। নিহতরা সবাই উপজেলার পাখিবিল ও রূপচেঙ গ্রামের বাসিন্দা। এছাড়া দুর্ঘটনায় নিহত দুই শিশু, এক নারীসহ চারজন একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

নিহতরা হলেন- উপজেলার পাখিবিল (রূপচেং) এলাকার আরব আলীর ছেলে অটোরিকশার চালক হোসেন আহমদ (২২), একই গ্রামের মৃত আরজান আলির ছেলে জামাল মিয়ার স্ত্রী সাবিহা বেগম (৩০), তার মেয়ে সাদিয়া বেগম (৭) ও ছেলে শাহাদাত হোসেন (৫ মাস) এবং মৃত আরজান আলির স্ত্রী হাবিবুন্নেছা (৩৩)। আহতরা হলেন সাবিহার ভাসুর জাকারিয়া (৪৮) ও তার স্ত্রী হাসিনা বেগম (৪০)।

পুলিশ জানায়, পাথর পরিবহনের জন্য একটি ট্রাক সিলেট থেকে জাফলংয়ের দিকে যাচ্ছিলো। পথে জৈন্তাপুরের ফেরিঘাট নামক স্থানে পৌঁছালে গ্রামের ভেতরের রাস্তা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা সিলেট-তামাবিল সড়কে ওঠে। এসময় ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।

পুলিশ হতাহতদের উদ্ধার করে ময়নাতদন্ত ও চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে বলে জানা যায়। 

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়