সিলেট প্রতিনিধি
আপডেট: ১৯:০৮, ৪ মে ২০২১
রায়হান হত্যা মামলার অভিযোগপত্র দাখিল বুধবার
নিহত রায়হান আহমদ
সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতিত হয়ে মারা যাওয়া রায়হান হত্যা মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করতে যাচ্ছে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
আগামীকাল বুধবার (৫ মে) সকাল ১১টায় আদালতে আলোচিত এ হত্যা মামলায় অভিযোগপত্র জমা দেয়ার কথা জানিয়েছেন পিবিআই সিলেটের পুলিশ সুপার খালেদ-উজ-জামান।
পরে বেলা ১২টায় পিবিআই সিলেটে অফিসে প্রেসব্রিফিং করে মামলার পুরো তদন্ত কার্যক্রম ও আসামিদের ব্যাপারে অবগত করা হবে বলে।
মোহাম্মদ খালেদ উজ জামান বলেন, চার্জশিট প্রস্তুত হয়ে গেছে। তদন্তে যাদের সম্পৃক্ততার বিষয়টি উঠে এসেছে তাদেরকে আসামি করা হয়েছে। তবে কাদেরকে আসামি করা হচ্ছে সে বিষয়ে জানা যায় নি।
পুলিশ সুপার বলেন, করোনা পরিস্থিতি ও নিখুঁত তদন্তের স্বার্থে আলোচিত এ মামলার আসামি পুলিশ হওয়ায় একটি নির্ভুল ত্রটিমুক্ত ও গ্রহণযোগ্য চার্জশিট তৈরি করতে কিছুটা সময় লেগেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মামলার তদন্তে রায়হানকে নির্যাতনের সঙ্গে বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ (বরখাস্ত) এসআই আকবর হোসেন ভূঁইয়া, বরখাস্ত হওয়া টুআইসি এসআই হাসান আলীসহ কয়েকজন পুলিশ সদস্যকে অভিযোগপত্রে আসামি করা হবে।
রায়হানের মা সালমা বেগম জানান, দেরিতে হলেও মামলার অভিযোগপত্র প্রস্তুতের খবরে খুশি রায়হানের পরিবার। দ্রুত বিচারকাজ শুরু করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা।
উল্লেখ্য, গত বছরের ১১ অক্টোবর রায়হান আহমদকে নগরের কাষ্টঘর সুইপার কলোনি থেকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ধরে এনে নির্যাতন চালানো হয়। পরে আহতাবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর রায়হানের মৃত্যু হয়।
এ ঘটনায় কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন নিহতের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি। এরপর বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। একইসঙ্গে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























