সিলেট প্রতিনিধি
আপডেট: ২২:২১, ৪ মে ২০২১
সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
ফাইল ছবি
সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (৪ মে) সকালে এ ঘটনা ঘটে।
নিহত বাংলাদেশির নাম মকবুল আলী (২৮)। তিনি উপজেলার ঝিঙ্গাবাড়ি গ্রামের জামাল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে চোরাপথে মোবাইল ফোনের চালান আনতে ভারতে প্রবেশ করে কয়েকজন বাংলাদেশি। এ সময় তাদের লক্ষ্য করে ভারতীয় খাসিয়ারা গুলি ছুড়ে। এতে মকবুল আলী গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। মকবুলের লাশ তার সঙ্গীরা সীমান্তের জিরো লাইনে রেখে আসেন। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।
জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ওসি জানান, অবৈধ অনুপ্রবেশের কারণে গুলিতে মকবুল আলীর মৃত্যু হয়ে থাকতে পারে।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























