নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১২:৫৪, ৬ মে ২০২১
সাবেক এমপি দিলদার হোসেন সেলিম আর নেই
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম আর নেই। বুধবার (৫ মে) রাত পৌনে ১০টার দিকে সিলেট মাউন্ড এডোরা হসপিটালে মারা গেছেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। দিলদার হোসেন সেলিম দীর্ঘদিন ধরে প্যারালাইসিস-সহ নানা রোগে ভোগছিলেন। সম্প্রতি চিকিৎসা শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন।
তার দাফন ও জানাযার বিষয়ে সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ এবং নিকটাত্মীয়রা সিদ্ধান্ত নিয়েছেন, সেলিমের দুই মেয়ে ও ছেলে আমেরিকায় বসবাস করেন। তারা দেশে আসার পর তার জানাযার নামাজ ও দাফন সম্পন্ন হবে।
দিলদার হোসেন সেলিমের মরদেহ সিলেট ডায়াবেটিক হাসপাতালের হিমাগারে রাখা হয়েছ। ছেলেমেয়েরা আসার আগ পর্যন্ত সেখানেই থাকবে।
এ বিষয়ে সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল আহাদ খান জামাল বলেন, সেলিমের এক ছেলে ও দুই মেয়ে আমেরিকায় বসবাস করেন। তারা ৮ মে (শনিবার) সকালে দেশে আসার কথা রয়েছে। তারা দেশে আসা মাত্র জানাযার সময় নির্ধারিত হবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৪ মে) দিলদার হোসেন সেলিমের শারিরীক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে সিলেট মাউন্ড এডোরা হসপিটালে ভর্তি করা হয়। সেখানেই সেলিম গতকাল বুধবার রাতে মৃত্যুবরণ করেছেন।
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























