ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২২:০০, ১১ মে ২০২১
আপডেট: ১০:৩৪, ১২ মে ২০২১

সিলেটে ট্রাক্টর চাপায় ভাইবোন নিহত

ট্রাক্টর। ফাইল ছবি

ট্রাক্টর। ফাইল ছবি

সিলেটের কানাইঘাটে ট্রাক্টর চাপায় দুই ভাই বোন নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার দিঘীরপার ইউপির লন্তিরমাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত দুই শিশু লন্তিরমাটি গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে ৮ বছর বয়সী নাইম আহমদ ও ৫ বছরের মেয়ে মাইশা বেগম। দুর্ঘটনায় ট্রাক্টরের চালক শরীফ উদ্দিন আহত হয়েছেন। 

কানাইঘাট থানার ওসি শামসুদ্দোহা জানান, মঙ্গলবার সকালে লন্তিরমাটি গ্রামের শরীফ উদ্দিন ট্রাক্টর দিয়ে জমি চাষ করছিলেন। ট্রাক্টর চালক শরীফ উদ্দিনের পাশে বসা ছিলো শিশু নাইম ও মাইশা। ট্রাক্টরটি ঘুরানোর একপর্যায়ে উল্টে গিয়ে শিশু নাইম ও মাইশার ওপরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

তিনি জানান, এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ দেয়নি। নিহতদের পরিবার থেকে ময়নাতদন্ত করাতে রাজি না হওয়ায় প্রশাসনের অনুমতি নিয়ে তাদেরকে দাফন করা হবে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়