সিলেট প্রতিনিধি
আপডেট: ১৩:৫১, ৪ জুলাই ২০২১
সিলেটে করোনায় আরও ২ মৃত্যু, শনাক্ত দুই শতাধিক
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ২২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে সুস্থ হয়েছেন ১৪৭ জন করোনা রোগী এবং মারা গেছেন দুইজন।
রোববার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে জানা গেছে, সিলেটে একদিনে আরও ২২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে ১৩৬ জন সিলেট জেলার, সুনামগঞ্জ জেলার ১৭ জন, হবিগঞ্জের ২২ জন ও মৌলভীবাজার জেলার বাসিন্দা ২১ জন রয়েছেন।
এর ফলে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৬ হাজার ৭১৪ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ১৭ হাজার ৬৯৯ জন, সুনামগঞ্জে ৩ হাজার ৫৬ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৮৩৮ জন ও মৌলভীবাজারে ৩ হাজার ১২১ জন।
সিলেট ২৪ ঘণ্টায় ২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। ফলে বিভাগে করোনায় মোট মৃত্যু দাঁড়াল ৪৮৩ জনে। এর মধ্যে সিলেট জেলার ৩৯৫ জন, সুনামগঞ্জে ৩৩ জন, হবিগঞ্জে ১৯ জন এবং মৌলভীবাজারের ৩৬ জন।
একই সময় বিভাগটিতে সুস্থ হয়েছেন ১৪৭ জন। তার মধ্যে সিলেট জেলার ১২৭, ৬ জন সুনামগঞ্জ ও ১৪ মৌলভীবাজার জেলার বাসিন্দা। সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৯৮০ জনে।
এর মধ্যে সিলেট জেলার ১৬ হাজার ৩১৬ জন, সুনামগঞ্জে ২ হাজার ৮৩৬ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ১১০ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৭১৮ জন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























