ঢাকা, সোমবার ৩১ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৬ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১০, ৪ জুলাই ২০২১
আপডেট: ১৬:২৩, ৪ জুলাই ২০২১

সুরমা নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

সিলেটে সুরমা নদী থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (৪ জুলাই) সকালে বিশ্বনাথের লামাকাজী এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহতের নাম আব্দুল মালেক (৬০)। তিনি লামাকাজী রাজপুর গ্রামের জয়দুল্লার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে এলাকাবাসী নদীতে লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দিলে বিশ্বনাথ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়।

এ বিষয়ে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান জানান, গত বৃহস্পতিবার রাতে লামাকাজী এলাকাস্থ সুরমা নদীতে নৌকার উপর আব্দুল মালেকসহ কয়েকজন জুয়া খেলছিলেন। এ সময় গ্রামের লোকজন গরু চোর সন্দেহে চিৎকার করলে গ্রামবাসী বেরিয়ে আসলে অন্যরা নদী সাঁতার কেটে পালিয়ে গেলেও মালেক পানি তলিয়ে মারা যায়।

এদিকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো বলেও জানান ওসি।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়