ঢাকা, সোমবার ৩১ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৬ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১০, ৫ জুলাই ২০২১
আপডেট: ২১:১৪, ৫ জুলাই ২০২১

সিলেট বিভাগে একদিনে ৮ করোনা রোগীর মৃত্যু

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৮ করোনা রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ২৫৩ জন করোনা রোগী।

সোমবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদন অনুযায়ী, বিভাগে একদিনে মারা যাওয়া আটজনের মধ্যে সিলেট জেলার ৪, সুনামগঞ্জ জেলার ১ জন, হবিগঞ্জ জেলার ২ জন ও মৌলভীবাজার জেলার ১ জন রয়েছেন। ফলে জেলায় মোট করোনায় মোট মৃত্যু দাঁড়াল ৪৯১ জনে।

নতুন শনাক্তের মধ্যে সিলেট জেলার ৭৬, সুনামগঞ্জ জেলার ২১ জন, হবিগঞ্জ জেলার ৫৪ জন ও মৌলভীবাজার জেলার ৬১ জন রয়েছেন।

এদিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪১ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে।এর ফলে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৬ হাজার ৯৬৭ জনে। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়