সিলেট প্রতিনিধি
আপডেট: ০০:২২, ১৯ জুলাই ২০২১
সিলেট শাহী ঈদগাহে এবারও হবে না ঈদের জামাত
সিলেটের শাহী ঈদগাহ
করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় এবারও সিলেটের ঐহিত্যবাহী শাহী ঈদগাহসহ নগরের সবকটি ঈদগাহে অনুষ্ঠিত হবে না ঈদুল আজহার জামাত।
রোববার (১৮ জুলাই) বিকেলে নগরভবনে শাহী ঈদগাহসহ অন্যান্য ঈদগাহ পরিচালনা কমিটির সঙ্গে জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। তবে সিলেট মহানগরের ছোট-বড় সব মসজিদে স্বাস্থ্যবিধি অনুসরণ করে একাধিক ঈদের জামাত করা যাবে।
বৈঠকে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ত্যাগের মহিমায় এ ঈদে আমরা অনেকেই পশু কোরবানি দেবো। তবে কোরবানির মাধ্যমে পরিবেশ যাতে বিপর্যস্ত না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। নির্ধারিত স্থানে পশু কোরবানি দিন এবং রাস্তাঘাটে যাতে কোরবানির ময়লা-আবর্জনা বা পশুর চামড়া ফেলে রাখবেন না।
সিসিক মেয়র বলেন, কোরবানির পশুর চামড়া আপনার বাসা-বাড়িতেই রাখুন। প্রয়োজনে সিলেট সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা সংগ্রহ করবে। কোনো অবস্থাতেই রাস্তায়, ড্রেনে, খাল বা ছড়ায় ফেলে দেবেন না।
এর আগে করোনা সংক্রমণ রোধে ঈদুল ফিতরের নামাজও সিলেটের কোনো ঈদগাহে অনুষ্ঠিত হয়নি।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























