নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
রোববার থেকে চট্টগ্রামে ধর্মঘট প্রত্যাহার
ফাইল ছবি
চট্টগ্রাম নগরীতে আগামীকাল রোববার সকাল ৬টা থেকে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে পরিবহন মালিক সমিতির একাংশ। তবে তার আগ পর্যন্ত ধর্মঘট চলবে।
চট্টগ্রাম মেট্টোপলিটন বাস মালিক গ্রুপের মহাসচিব বেলায়েত হোসেন বলেন, ‘আমরা জ্বালালি তেলের মূল্য বৃদ্ধির কারণে পরিবহন ধর্মঘট ডেকেছি। আমাদের দাবি হচ্ছে সরকার পরিবহন ভাড়া বৃদ্ধি করবে অথবা তেলের দাম আগের পর্যায়ে রাখবে। ধর্মঘট নিয়ে কাল রবিবার উচ্চ পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে। তাই আমরা আমাদের সমিতিভুক্ত চারটি সংগঠন ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি আরও বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি নগরীতে কিছু পরিবহন শ্রমিক পিকেটিং করে যানবাহন চলাচলে বাধা দিচ্ছে। আমরা মনে করি সরকারকে বেকায়দায় ফেলতে একটি গ্রুপ ধর্মঘটের আড়ালে নৈরাজ্য সৃষ্টি প্রচেষ্টা চালাচ্ছে। পরিবহন ধর্মঘটে পিকেটিং করা হয় না।’
ডিজেলের দাম বাড়ার প্রতিবাদে শুক্রবার থেকে এই ধর্মঘট ডেকেছে বাস-ট্রাক মালিক সমিতির নেতারা। ডিজেলের দাম লিটার প্রতি ১৫ টাকা করে বাড়ানোর প্রতিবাদের ট্রাক-লরি ও বাসের পর এবার লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার লঞ্চ মালিকদের সংগঠন ডাকা জরুরি বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংগঠনের সদস্য ও অ্যাডভেঞ্চার লঞ্চের মালিক নিজামউদ্দিন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
নিজামউদ্দিন বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় আমাদের পক্ষে লঞ্চ চালানো সম্ভব নয়। সেজন্য আমরা আজ থেকেই লঞ্চ না চালানোর সিদ্ধান্ত নিয়েছি। সদরঘাট ছাড়াও দেশের কোথায় আজ থেকে লঞ্চ চলবে না।
গত বৃহস্পতিবার ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর পর শুক্রবার থেকে ধর্মঘটের ঘোষণা দেয় পরিবহন মালিক-শ্রমিকদের সংগঠনগুলো। তারা পরিবহনের ভাড়া বাড়ানোর দাবি তুলেছে। তাদের দাবির মুখে রবিবার বিআরটিএ বৈঠক ডেকেছে।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ধর্মঘট তুলে নিতে আহ্বান জানালেও রবিবার বৈঠকের আগে তা তুলতে নারাজ পরিবহন মালিকরা। শুক্রবার থেকে শুরু হওয়া ধর্মঘট আজ দ্বিতীয় দিনে গড়িয়েছে। এর ফলে সাধারণ মানুষের ভোগান্তি থামছে না। এমন অবস্থার মধ্যে আজ থেকে লঞ্চ না চালানোর সিদ্ধান্ত নেয় লঞ্চ মালিকরাও।
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























