ঢাকা, বুধবার   ২২ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৮ ১৪৩৩

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৬, ১১ নভেম্বর ২০২১
আপডেট: ১৯:৫৬, ১১ নভেম্বর ২০২১

প্রতিষ্ঠাবার্ষিকীতে কমলগঞ্জ যুবলীগের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মণির প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, বণার্ঢ্য আনন্দ র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর ২টায় কমলগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে পৌরসভা কার্যালয় থেকে বণার্ঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক পৌর মেয়র মো. জুয়েল আহমদের নেতৃত্বে হাজারো যুবলীগের নেতাকর্মীদের উপস্থিতিতে বের হওয়া আনন্দ র‌্যালিটি ভানুগাছ বাজারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা মিলনায়তনে এসে শেষ হয়। পরে কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মো. জুয়েল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মালিক বাবুল, শায়েক আহমেদ, সদস্য আবুল কালাম, মো. মোস্তাফিজুর রহমান, মইনুল খান প্রমুখ। আলোচনা সভা শেষে নেতাকর্মীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডি

মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত

তিনমাস রাতে বন্ধ থাকবে শাহজালাল এয়ারপোর্ট, বিকল্প কী?

প্রকৃতির সন্তান খাসি - খাসিয়া জনগোষ্ঠী

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়