আই নিউজ ডেস্ক
এস আলম গ্রুপের কোনো সম্পদ না কেনার আহ্বান
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
বিতর্কিত এস আলম গ্রুপের কোনো সম্পদ না কেনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
বুধবার (২৮ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এসময় বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, আমরা এ সম্পদকে আমানতকারীদের সুরক্ষায় ব্যবহার করতে চাই। এ বিষয়ে দ্রুতই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগ রয়েছে এস আলম গ্রুপ পাওয়ার অব এটর্নি দিয়ে অন্যদের মাধ্যমে জমি বিক্রি করছেন। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে গভর্নর বলেন, আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাবো, আপনারা কেউ এস আলম গ্রুপের সম্পদ কিনবেন না। আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে এসব সম্পদ বিক্রি করে আমানতকারীদের সুরক্ষায় ব্যয় করতে চাই। এ বিষয়টি আমরা সরকারকে জানাবো।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























