ঢাকা, সোমবার ২৯ জুন ২০২৬,   আষাঢ় ১৬ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০৩, ৪ সেপ্টেম্বর ২০২৪

মৌলভীবাজারের নতুন পুলিশ সুপার এম. কে. এইচ জাহাঙ্গীর হোসেন

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মৌলভীবাজারের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন এম. কে. এইচ জাহাঙ্গীর হোসেন।

মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।

পুলিশ সুপার পদে দায়িত্ব পাওয়া পুলিশ অধিদপ্তরের এম. কে. এইচ জাহাঙ্গীর হোসেন এর আগে পিবিআই-এ পুলিশ সুপার দায়িত্বে ছিলেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়