ঢাকা, শনিবার   ২৫ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১২ ১৪৩৩

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১০:৪৬, ২১ অক্টোবর ২০২৪

কমলগঞ্জে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

পুলিশের হাতে গ্রেফতার হওয়া পলাতক আসামি। ছবি- আই নিউজ

পুলিশের হাতে গ্রেফতার হওয়া পলাতক আসামি। ছবি- আই নিউজ

মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের অভিযানে সুমন আহমেদ নামে ৫ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। 

রোববার (২০ অক্টোবর) দুপুর ১টার দিকে মৌলভীবাজার জেলা সদরে অভিযান চালিয়ে আসামি সুমন আহমেদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুমন আহমেদ কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি সুমন আহমেদ দীর্ঘদিন থেকে পতালক ছিল। কমলগঞ্জ থানার এসআই জিয়াউল ইসলামের নেতৃত্বে জেলা সদর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় আদালত ৫ বছর সশ্রম কারাদন্ড প্রদান করেন।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন, মৌলভীবাজার জেলা সদর এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক আসামি শিপন মিয়াকে গ্রেপ্তার করা হয়। সে থানার জেল হাজতে আছে। 

আজ সোমবার (২১ অক্টোবর) সকালে আসামিকে আদালতে পাঠানোর কথা রয়েছে। 

আই নিউজ/এইচএ 

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়