শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গলে ৭ মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ প্রতিবন্ধী জুয়েলের
ছবি: আই নিউজ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাত মাস ধরে নিখোঁজ বাক ও শ্রবণপ্রতিবন্ধী ভাইয়ের সন্ধান না পেয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে একটি পরিবার। আত্মীয়স্বজন, পরিচিতজনসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যরা অনেকটা দিশেহারা হয়ে পড়েছেন।
নিখোঁজ জুয়েল মিয়া (২৭) উপজেলার কালাপুর ইউনিয়নের সিরাজনগর গ্রামের দরুদ মিয়ার ছেলে। গত ১৪ ফেব্রুয়ারি স্থানীয় কাকিয়াবাজার এলাকা থেকে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, জুয়েল মিয়ার উচ্চতা প্রায় পাঁচ ফুট। তিনি বাক ও শ্রবণপ্রতিবন্ধী এবং কানে কম শোনেন। তিনি সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন। নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও পরিচিতজনদের পাশাপাশি বিভিন্ন এলাকায় খোঁজ চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও তার ছবি দিয়ে সন্ধান চাওয়া হচ্ছে। তবে দীর্ঘ সাত মাসেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
জুয়েলের ভাই সুহেল মিয়া বলেন, “বাক ও শ্রবণপ্রতিবন্ধী ছোট ভাইটি হারিয়ে যাওয়ার পর থেকে আমাদের খাওয়া-নাওয়া প্রায় বন্ধ হয়ে গেছে। সাত মাস ধরে বিভিন্ন জায়গায় তাকে খুঁজে বেড়াচ্ছি। তার ছবি দিয়ে ফেসবুক আইডি খুলে মানুষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছি। কিন্তু এখন পর্যন্ত কেউ আমার হারিয়ে যাওয়া আদরের ভাইয়ের কোনো সন্ধান দিতে পারেনি।”
তিনি আরও বলেন, পরিবারের একমাত্র চাওয়া, যেভাবেই হোক জুয়েলকে খুঁজে পাওয়া। কেউ তার সন্ধান পেয়ে থাকলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য সবার প্রতি অনুরোধ জানান তিনি।
পরিবারের পক্ষ থেকে নিখোঁজ জুয়েলের সন্ধান পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার























