সুনামগঞ্জ প্রতিনিধি
দিরাইয়ে পুলিশের হাতে ১৯ জুয়ারি ধরা
সংগৃহীত ছবি
সুনামগঞ্জের দিরাইয়ে ১৯ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার রাজানগর ইউপির মধুপুর বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওসি কে এম নজরুলের নেতৃত্বে এসআই রুপক কর্মকার, এসআই আব্দুল আলিম, এএসআই রিয়াজ উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ ১৯ জুয়ারিকে আটক করেন।
আটকরা হলেন, ধলুয়া গ্রামের আব্দুল হকের ছেলে রাজন মিয়া, হাফিজ উদ্দিনের ছেলে আব্বাস উদ্দিন, মদরিছ আলীর ছেলে গোলাপ উদ্দিন, মোছন আলীর ছেলে তারা মিয়া, আব্দুর রহমানের ছেলে আসাদ মিয়া, রফিকুল ইসলামের ছেলে হেলন মিয়া, গচিয়া গ্রামের রথিন্দ্র দাসের ছেলে শ্যামল দাস, আলী আহমেদর ছেলে বাবুল মিয়া, দিলশাদ মিয়ার ছেলে আকরাম, ইস্তার মিয়ার ছেলে পাবেল মিয়া, ছামির আলীর ছেলে মো. রুমন মিয়া, আব্দুল মোতালিবের ছেলে মো. শাহিন মিয়া, মধুপুর গ্রামের জাহির আলীর ছেলে মো. হারুন মিয়া, আয়াজ আলীর ছেলে মো. রবিউল আলম, ফয়জুর রহমানের ছেলে মো. ইমামুল ইসলাম, আব্দুল ওয়াজিদের ছেলে আ. মজিদ, মির্জাপুর গ্রামের আব্দুল মনাফের ছেলে বশির মিয়া, জটিচর গ্রামের অর্জুন বিশ্বাসের ছেলে ধনঞ্জয় বিশ্বাস, বেগমগঞ্জ গ্রামের নুর মোহাম্মদের ছেলে মো. আকমল হোসেন।
স্থানীয়রা জানান, আটকরা মধুপুর বাজারে নিয়মিত জুয়ার আসর চালিয়ে আসছিল। বর্তমানে করোনাকালেও তা অব্যাহত ছিল।
দিরাই থানার ওসি কে এম নজরুল জানান, আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























