Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৫ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১৩ ১৪৩২

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৫৭, ৯ মে ২০২০
আপডেট: ১৫:২৩, ৯ মে ২০২০

নিজেদের এক মাসের রেশন দিয়ে অসহায়দের পাশে ছাতকের পুলিশ সদস্যরা

সুনামগঞ্জ: করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই দেশের অসহায় মানুষদের সাহায্য করতে অনেকেই এগিয়ে আসছেন। এমনকি পুলিশ সদস্যরা তাদের নিজ নিজ জায়গা থেকে অসহায়দের সাহায্য করছেন।

ঠিক তেমনি সুনামগঞ্জের ছাতকে দরিদ্রদের খাদ্য সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছে থানা পুলিশ বাহিনীর সদস্যরা।  

থানার পুলিশ সদস্যদের এক মাসের রেশনের টাকা দিয়ে ১৩০টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়।

শুক্রবার (৮মে) রাতে খাদ্য বিতরণের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (ছাতক-দোয়ারাবাজার) সার্কেল বিল্লাল হোসেন।

সহকারী পুলিশ সুপার বলেন, বেশ কিছুদিন ধরে করোনার প্রভাবে খেটে খাওয়া দিনমজুর লোকজনের কাজ বন্ধে বিপাকে পড়েছে এসব অসহায় মানুষ। না খেয়ে অনেকেই  অসুস্থ হয়ে পড়েছেন। এমন পরিস্থিতিতে অসহায় মানুষদের সাহায্যে পুলিশ সদস্যদের রেশনের টাকা দিয়ে চাল, ডাল, তেল, আলু ও লবণ দেওয়ার ব্যবস্থা করেছে।

থানার ওসি মোস্তফা কামাল বলেন, সংক্রামক ব্যাধি করোনাভাইরাস সংক্রামণ ঠেকাতে এর মধ্যে থানা পুলিশের পক্ষ নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। মাইকিং ও লিফলেট বিতরণ করে সবাইকে সচেতন করছে  ছাতক থানা পুলিশের সদস্যরা।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়