ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২১, ৫ জুন ২০২০

শাবির ল্যাবে সুনামগঞ্জের নতুন ২২ জনের করোনা শনাক্ত

শুক্রবার ( ৫ জুন) সুনামগঞ্জের আরও ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসি আর ল্যাবের নমুনা পরীক্ষায় এই ফল আসে।

বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারি অধ্যাপক সহকারি অধ্যাপক জিয়াউল ফারুক জয় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, ল্যাবে ৮৩ জনের নমুনা পরীক্ষা করে ২২ জনের করোনা শনাক্ত হয়। নতুনদের নিয়ে বর্তমানে সুনামগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা ২৬৯ জন।

এখন  পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা শনাক্ত হয়েছে ১৩৪৪ জনের। এর মধ্যে সিলেটে ৭৩৭ জন, হবিগঞ্জে ১৯৪ জন, মৌলভীবাজারে ১৪৪ জন এবং সুনামগঞ্জে ২৬৯ রোগী রয়েছেন।

শনিবার (৬ জুন) শাবির ল্যাবে নমুনা পরীক্ষা বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারি অধ্যাপক সহকারি অধ্যাপক জিয়াউল ফারুক জয়। ল্যাবের রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার নমুনা পরীক্ষা বন্ধ থাকবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়