Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৫ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১৩ ১৪৩২

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫৬, ৬ জুন ২০২০

হবিগঞ্জের নতুন অতিরিক্ত জেলা প্রশাসক বিজেন ব্যানার্জি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদোন্নতি পেয়েছেন।

শুক্রবার ( ৫ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক আদেশের মাধ্যমে ১২৩ কর্মকর্তাকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি করা হয়েছে।

বিজেন ব্যানার্জি ২৯তম বিসিএসে উত্তীর্ণ হয়ে বিজেন ব্যানার্জী ২০১১ সালে সরকারি চাকরিতে যোগ দেন। বিভিন্ন উপজেলায় সততা ও নিষ্ঠার সাথে তিনি কর্মজীবন অতিবাহিত করেন।

২০১৯ সালের অক্টোবরে তিনি তাহিরপুর উপজেলার ইউএনও হিসেবে যোগ দেন। এরপর থেকেই তিনি হাওরের ফসল রক্ষা বাঁধ নিয়ে কাজ থেকে গরীব দুঃখী মানুষের পাশে থেকে শুরু থেকেই কাজ করেছেন।

চলতি বছর কৃষকের ফসল মাঠে থাকা অবস্থাতেই তিনি খাদ্য গুদামে ধান দেওয়ার বিষয়ে লটারির মাধ্যমে কৃষক ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে কৃষক নির্বাচন করেন।

হাওরপাড়ের কৃষকরা জানান, বিগত কয়েক যুগ পর এবারই প্রথম হাওরে বোরো ধানের বাম্পার ফলন ও সুষ্ঠুভাবে বাঁধের কাজ সম্পন্ন হয়েছে। বিশেষ করে করোনা মোকাবিলায় বিজেন ব্যানার্জি সার্বক্ষণিক মাঠে কাজ করে যাচ্ছেন।

প্রধানমন্ত্রীর উপহার ত্রাণসামগ্রী তিনি গোপনে তালিকা করে হতদরিদ্র ও অসহায় পরিবারের মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন।

তিনি অল্পদিনের মধ্যেই সেই এলাকার জনসাধারণের মধ্যে নিজের কর্মের মাধ্যমে সবার প্রিয়জন হয়েছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়