ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২২:৫৯, ১৪ জুন ২০২০

সুনামগঞ্জের আরও ৪৮ জনের করোনা শনাক্ত

রোববার (১৪ জুন) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে সুনামগঞ্জের আরও ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,রোববার শাবির পিসিআর ল্যাবে ২২৫ টি নমুনা গ্রহণ করা হয়। যার মধ্যে পরীক্ষা করা হয়েছে ১৮৮ টি নমুনার। এর মধ্যে পজিটিভ এসেছে ৪৮ টি।

এই নিয়ে সুনামগঞ্জ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৫৭৩ জন। 

এদিকে রোববার ঢাকার ল্যাব থেকে আরও ৪৪ জনের করোনা শনাক্তের তথ্য পাওয়া গেছে। জানা গেছে আক্রান্তরা সিলেট ও মৌলভীবাজার জেলার বাসিন্দা।

তাছাড়া সিলেটের ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ৫০ জনের  করোনা শনাক্ত হয়েছে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাশু লাল রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৮৮ টি নমুনা পরীক্ষা করে এই ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়