Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৫ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১২ ১৪৩২

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২:৩০, ২৩ জুন ২০২০

সুনামগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল আটশ

দেশের সকল জায়গার মতোই সুনামগঞ্জ জেলায় আক্রান্ত বেড়েই চলেছে। এরই মধ্যে সেখানে আক্রান্ত ছাড়িয়েছে আটশ।

গেল ২৪ ঘণ্টায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে সুনামগঞ্জের নতুন ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. শামস উদ্দিন।

ফলে নতুনদের নিয়ে সুনামগঞ্জে আক্রান্ত দাঁড়িয়েছে ৮২৬ জনে। গতকালের নতুন আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ১১ জন, ছাতক উপজেলায় ১৪ জন, জগন্নাথপুর উপজেলায় ৩ জন, দোয়ারাবাজার উপজেলায় একজন, শাল্লা উপজেলায় একজন এবং দিরাই উপজেলায় একজন রয়েছেন। 

এছাড়া সোমবার বিকেলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুনামগঞ্জের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  এ নিয়ে সুনামগঞ্জে করোনা আক্রান্ত হয়ে মোট ৫ জনের মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়েছেন ১৯২ জন।

সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, সোমবার সুনামগঞ্জের ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত রোগীদের দ্রুত আইসোলেশনে নিয়ে আসা হবে এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টাইন নিশ্চিত করা হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়