তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট: ২১:৪১, ২১ জুন ২০২১
তাহিরপুরে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সভা
সুনামগঞ্জের তাহিরপুরে উপজেলা পর্যায়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা সমাধানে করণীয় শীর্ষক মতবিনিময় সভা ও প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ জুন) দুপুর ৩টায় তাহিরপুর উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির।
তাহিরপুর সদর বাজারের আজহার মার্কেট দ্বিতীয় তলায় ইসলামিক ফাউণ্ডেশনের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুস সোবহান আখঞ্জী, তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার, ওসি তদন্ত শফিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, উপজেলা যুবলীগ নেতা আবুল কাশেম, উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা আব্দুল হান্নান, তাহিরপুর থানা মসজিদের ইমাম মাওলানা আলী হোসেন,তাহিরপুর বাজার জামে মসজিদের ইমাম মাওলানা দ্বীন ইসলাম আজাদী প্রমুখ।
আইনিউজ/রাজন চন্দ/তাহিরপুর
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























