তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর হাইব্রিড বীজ ও সার বিতরণ
সুনামগঞ্জের তাহিরপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় হাইব্রিড ও উফসী জাতের ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকেল চারটায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এসব বিতরণ করা হয়।
বিতরণ পুর্ব অনুষ্ঠানে তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল প্রধান অতিথির বক্তব্যে রাখেন। বিশেষ অতিথি ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান উদ দৌলার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, উপসহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা যুবলীগ নেতা আবুল কাশেম,উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক তানসেন তালুকদার তুষার, সাংবাদিক রাজন চন্দ প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসান উদ দৌলা জানান, কৃষি প্রণোদনার আওতায় উপজেলার মোট ১৬শ কৃষককে জনপ্রতি ২৫ কেজি বীজ ও সার বিতরণ করা হয়েছে।
আইনিউজ/রাজন চন্দ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























