রাজন চন্দ, তাহিরপুর
তাহিরপুরে আওয়ামী লীগের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের দৌড়ঝাঁপ
তাহিরপুর উপজেলার ৭ টি ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নৌকা প্রতীক পেতে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। সেই সাথে তাহিরপুর উপজেলার এখনো ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও প্রতিটি ইউনিয়নেই শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা।
তফসিল ঘোষণার আগেই উপজেলার বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় নেতাকর্মী ছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনের প্রাক প্রস্তুতি শুরু করেছেন। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা প্রত্যন্ত হাওর অঞ্চলে পোস্টার বিলবোর্ড টাঙ্গিয়ে ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। শুধু তাই নয়, হাট বাজার ও চা-এর দোকানে আসন্ন ইউনয়ন পরিষদের নির্বাচনকে ঘিরে চলছে আলোচনা-সমালোচনার ঝড়।
অপরদিকে উপজেলার ৭টি ইউনিয়নেই আওয়ামী লীগের প্রার্থী তালিকা বাছাই করে রেজুলেশন করে জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের কাছে পাঠানোর প্রক্রিয়া চলছে।
উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য মোতাহার হোসেন আখঞ্জী শামীম ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন এর নাম শোনা যাচ্ছে।
বালিজুরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, বাংলাদেশ স্থলবন্দর শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আজাদ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন তালুকদার ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সামায়ুন কবির এর নাম রয়েছে। শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খাঁন এর একক নাম দেয়া হয়েছে।
এছাড়াও বাদাঘাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সুজাত মিয়ার নাম শোনা যাচ্ছে।
দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক হাজী ইউনুস আলীর নাম শোনা যাচ্ছে।
- আরও পড়ুন- তাহিরপুরে পরিবার পরিকল্পনা সভা অনুষ্ঠিত
দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপজেলা যুবলীগ নেতা দীপক তালুকদার ও দলীয় নেতা মানবেন্দ্র তালুকদার মানব এর নাম শোনা যাচ্ছে।
এসব বিষয় নিশ্চিত করে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন বলেন, উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে দলীয় সভার মাধ্যমে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি - সাধারণ সম্পাদকের সমর্থনে নামের তালিকা জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের কাছে পাঠানো হয়েছে।
- আরও পড়ুন- সুনামগঞ্জের ৫২ শতাংশ শিশুই খাটো
আইনিউজ/রাজন চন্দ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























