সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে র্যাবের অভিযানে ২২৬ বোতল বিদেশি মদ উদ্ধার
ছবি: আই নিউজ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় র্যাব-৯ এর অভিযানে ২২৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ মে) রাতে উপজেলার মথুরকান্দি বড় ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৯, সিপিসি-৩ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সুনামগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বিশ্বম্ভরপুর উপজেলার মথুরকান্দি থেকে আবেদীন বাজারগামী সড়কের মথুরকান্দি বড় ব্রিজ সংলগ্ন এলাকায় কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ৯টা ৫৫ মিনিটের দিকে র্যাবের দলটি ঘটনাস্থলে পৌঁছালে অজ্ঞাতনামা ২-৩ জন ব্যক্তি র্যাবের উপস্থিতি টের পেয়ে দুটি প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে বস্তা দুটি তল্লাশি করে ২২৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধারকৃত মদ ও অন্যান্য আলামত জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ২-৩ জন ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
র্যাব-৯ আরও জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার























