নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ১৯:৪০, ২৫ জানুয়ারি ২০২৪
চালের মজুতদারি রোধে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ কৃষিমন্ত্রীর
জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় কৃষিমন্ত্রী।
কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ডক্টর মো. আব্দুস শহীদ বলেছেন- ‘দেশে যে পরিমাণ চাল উৎপাদন হয়েছে ও মজুত রয়েছে, তাতে মজুতদারি না হলে এই মুহূর্তে চাল আমদানি করতে হবে না। জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাজার তদারকি করলে চালের দাম বাড়বে না।’
মন্ত্রী আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় ও আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম। এসময় চালের মজুতদারি রোধে জেলা প্রশাসককে মোবাইল কোর্ট পরিচালনা করে জেল-জরিমানাসহ কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দেন কৃষি মন্ত্রী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান।
আরো বক্তব্য রাখেন- পুলিশ সুপার মনজুর রহমান, সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শামসুদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন, বিটিভির জেলা প্রতিনিধি ও আই নিউজের সম্পাদক হাসানাত কামাল এবং জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
কৃষিমন্ত্রী আব্দুস শহীদ তাঁর বক্তব্যে বলে্ ‘কৃষকের উন্নয়ন হলেই দেশের উন্নয়ন হবে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আমরা সবাই কৃষক পরিবারের সন্তান। কৃষকের উন্নয়ন হলেই দেশের উন্নয়ন হবে। আমরা কৃষি উৎপাদন বাড়াতে চাই। এজন্য, সার,বীজসহ কৃষি উপকরণ যা দরকার, তাই দেওয়া হবে।,
মন্ত্রী আরও বলেন- ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদরদী ও কৃষির বিষয়ে খুবই আন্তরিক। এই আন্তরিকতাকে কাজে লাগিয়ে আমাদেরকে কৃষি উৎপাদন বাড়াতে হবে। বর্তমানে সার, বীজ, সেঁচ, বিদ্যুৎ প্রভৃতির কোন সংকট নেই। আওয়ামী লীগ সরকারের আমলে কৃষি উপকরণের কোন সংকট হবে না।’
পরে কৃষিমন্ত্রী সদর উপজেলার গিয়াসনগরে চা-শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের কম্বল বিতরণ করেন। এসময় স্থানীয় সংসদ সদস্য মো. জিল্লুর রহমান উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশ সোম মহান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তার প্রমুখ।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























