Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৬ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৩ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৬, ৮ আগস্ট ২০২৪

নতুন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

নতুন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। ছবি- আই নিউজ

নতুন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। ছবি- আই নিউজ

অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামান। রাষ্ট্রপতি এই নিয়োগ প্রদান করেন। 

বৃহস্পতিবার (৮ আগস্ট) আইন সচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৪(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো. আসাদুজ্জামানকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করিলেন। এই আদেশ অবিলম্বে কার্যকর হইবে।’

এর আগে, ব্যক্তিগত অসুবিধার কথা উল্লেখ করে বুধবার (৭ আগস্ট) পদত্যাগ করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়