আই নিউজ ডেস্ক
মন্ত্রী, প্রতিমন্ত্রীরা পাচ্ছেন যেসব গাড়ি
ছবি- সংগৃহীত
আগামীকাল বৃহস্পতিবার বঙ্গভবনে অনুষ্ঠিত হবে মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান। এর মধ্য দিয়ে নতুন মন্ত্রিপরিষদের যাত্রা শুরু হবে।
মন্ত্রী, প্রতিমন্ত্রীর যাত্রা শুরু মানেই গাড়ির বহর। প্রতিবারই নির্বাচিত মন্ত্রী, প্রতিমন্ত্রীদের ব্যবহারের জন্য নতুন গাড়ি দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। এবছরও নতুন মন্ত্রী, প্রতিমন্ত্রীদের জন্য ৫০টি গাড়ি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি যানবাহন অধিদপ্তর প্রস্তুত রেখেছে বলে জানা গেছে।
আজ বুধবার (১০ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী মন্ত্রীদের জন্য গাড়ি প্রস্তুত রেখেছে সরকারি যানবাহন অধিদপ্তর। গাড়িগুলো ইতোমধ্যে মন্ত্রিপরিষদের কর্মকর্তারা দেখে গেছেন। শিগগিরই মন্ত্রিপরিষদ বিভাগের কাছে এগুলো হস্তান্তর করা হবে।
দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, ৫০টি গাড়ি প্রস্তুত রাখা মানে ৫০ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী করা হচ্ছে বিষয়টি এমন নয়। সাধারণত মন্ত্রিসভার সদস্য যতজন হতে পারেন তার চেয়ে বেশি গাড়ি প্রস্তুত রাখা হয়। অধিকাংশ মন্ত্রী-প্রতিমন্ত্রী গাড়ি নিলেও কেউ-কেউ নেন না।
এদিকে, প্রায় নিশ্চিত যে, চতুর্থবারের মতো দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।তবে, মন্ত্রিসভায় কারা-কারা স্থান পাচ্ছেন, তা নিয়ে নানামুখী আলোচনা আছে।
আওয়ামী লীগ ও সরকারের একাধিক ঘনিষ্ঠ সূত্র বলছে, বর্তমান মন্ত্রিসভার ‘ক্লিন ইমেজধারী’ ও অভিজ্ঞ সদস্যরা নতুন মন্ত্রিসভায় স্থান পেতে পারেন। আর নতুন করে যুক্ত হবেন দলের সিনিয়র ও ত্যাগী নেতারা।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























