সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩১, ১১ নভেম্বর ২০২০
আপডেট: ১৭:০৫, ১১ নভেম্বর ২০২০
আপডেট: ১৭:০৫, ১১ নভেম্বর ২০২০
বগি লাইনচ্যুত, সিলেটের সাথে ট্রেন চলাচল বন্ধ
ফাইল ছবি
মৌলভীবাজারের কুলাউড়ার ভাটেরা বাজার ও সিলেটের মাইজগাঁওয়ের মাঝামাঝি মুমিনছড়া চা বাগান এলাকায় মালবাহি একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার বিকেলের দিকে এ ঘটনাটি ঘটে। ফলে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।
বিষয়টি আইনিউজকে নিশ্চিত করেছেন কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার মুহিবউদ্দিন আহমদ। তিনি জানান, বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে ফেঞ্চুগঞ্জ সার কারখানা থেকে দিনাজপুরের শিবগঞ্জগামী মালবাহি ট্রেনের একটি বগির দুইটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে।
তিনি আরো বলেন, দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারে কাজ চলছে। উদ্ধারকাজ শেষ হতে দেড় ঘণ্টা লাগতে পারে।
এর আগে গত ৭ নভেম্বর শ্রীমঙ্গলের সাতগাওয়ে একটি ট্রেন লাইনচ্যুত হয়েছিল। সেই ঘটনায় প্রায় ২৪ ঘণ্টা সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিল।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়
























