সিরাজগঞ্জ প্রতিনিধি
সপরিবারে করোনায় আক্রান্ত সিরাজগঞ্জের পুলিশ সুপার
সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম। শুক্রবার(১৮ জুলাই) রাতে তাদের করোনা শনাক্তের ফল এসেছে।
করোনা শনাক্তের পর পুলিশ সুপার হাসিবুল আলম নিজেই স্থানীয় সাংবাদিকদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত কয়েকদিন আগে তার স্ত্রী ও মেয়েও করোনায় আক্রান্ত হন। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। দ্রুত আরোগ্য কামনায় তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান অফিসার এসএম হুমাযুন কবীর জানান, সিরাজগঞ্জে এ পর্যন্ত চিকিৎসক, পুলিশ, আইনজীবী, ব্যাংকার, পোস্টাল স্টাফ, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবীসহ মোট এক হাজার ২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১০ জন মারা গেছেন।
আইনিউজ/এসডিপি
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























