মানিকগঞ্জ প্রতিনিধি
আপডেট: ২০:৫৩, ২০ জুলাই ২০২০
কমছে যমুনার পানি, মানিকগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত
কমতে শুরু করেছে মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা পয়েন্টে যমুনা নদীর পানি। গত ২৪ ঘণ্টায় ৬ সেন্টিমিটার কমে বিপদসীমার ৬৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি কমলেও জেলার পাঁচটি উপজেলার নিম্নাঞ্চল এখনও প্লাবিত রয়েছে। জেলার হরিরামপুর, দৌলতপুর, শিবালয়, ঘিওর ও সাটুরিয়া উপজেলার বিভিন্ন এলাকার কয়েক হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। তলিয়ে গেছে কিছু রাস্তাঘাট ও ফসলি জমি। বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানি ও খাদ্য সামগ্রীর অভাব।
জেলা প্রশাসনের দেওয়া তথ্য মতে, জেলার পাঁচটি উপজেলার ২৩১ বর্গ কিলোমিটার এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে ১৩ হাজার ৫৩৯ হেক্টর ফসলি জমি। ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে ৯২৪টি পরিবার। আর পানিবন্দি রয়েছে সাত হাজার ২৮৬ জন মানুষ।
বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দৌলতপুর, হরিরামপুর এবং শিবালয় উপজেলার চরাঞ্চলের কয়েক হাজার বাসিন্দা। তলিয়ে গেছে এসব এলাকার বেশির ভাগ রাস্তাঘাট। এসব এলাকায় বিশুদ্ধ খাবার পানির অভাব এবং দরিদ্র মানুষ খাদ্যাভাবে রয়েছে।
হরিরামপুর উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান বলেন, ‘পদ্মার পানিতে ডুবে গেছে উপজেলা পরিষদে যাতায়াতের প্রধান রাস্তা। উপজেলা পরিষদ চত্বরে বন্যার পানি। চরাঞ্চলের অবস্থা আরও ভয়াবহ। ঘর থেকে বেরোলেই প্রয়োজন নৌকার।’ এসব এলাকায় জরুরি ভিত্তিতে ত্রাণ সহায়তা দেওয়া প্রয়োজন বলে জানান তিনি।
মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পানি বিজ্ঞান শাখা ) পানি পরিমাপক মো. ফারুক আহম্মেদ জানান, সোমবার (২০ জুলাই) সকাল ৯টা পর্যন্ত যমুনা নদীতে ১০ দশমিক ৫ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
মানিকগঞ্জের জেলা প্রশাসক এসএম ফেরদৌস বলেন, ‘বন্যাকবলিত এলাকার জন্য ইতোমধ্যে ১৩০ মেট্রিক টন চাল ও এক হাজার ৭০০ প্যাকেট শুকনো খাবারের ব্যবস্থা রয়েছে।
আইনিউজ/এসডিপি
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























