টেকনাফ প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৩, ২৭ জুলাই ২০২০
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন
কক্সবাজারের টেকনাফে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আপন খালাত ভাইয়ের ছুরিকাঘাতে রহিম উল্লাহ (৩০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় ঘাতক মোঃ দেলোয়ার পলাতক রয়েছে।
রবিবার রাতে টেকনাফের সাবরাং ইউনিয়নের ডেইল পাড়া এলাকায় এঘটনা ঘটে। এসময় স্বজনরা রহিম উল্লাহকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য মো.শরীফ জানান, খুন হওয়া যুবক ও অভিযুক্ত খালাত ভাই একই বসত ভিটায় পাশাপাশি বসবাস করতো। তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির জের ধরে খালাত ভাই দেলোয়ার রহিম উল্লাহকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন জানান, খবর পেয়ে রাতেই পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আইনিউজ/টিএ
আরও পড়ুন
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
সর্বশেষ
জনপ্রিয়
























