কুমিল্লা প্রতিনিধি
করোনায় আক্রান্ত কুমিল্লার হোমনা উপজেলার এসিল্যান্ড
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কুমিল্লার হোমনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়া। বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। বিষয়টি নিশ্চিত করেন হোমনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুছ ছালাম শিকদার। বর্তমানে তিনি নিজ বাসায় চিকিৎসাধীন আছেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়া বলেন, শনিবার থেকে কিছুটা অসুস্থবোধ করছিলাম। সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নমুনা দিয়ে আসি। বুধবার বিকেলে রিপোর্ট পজিটিভ এসেছে। তবে মনোবল হারাইনি। দুদিন পর ঈদ। এই মুহূর্তে খবর পেলাম করোনা পজিটিভ। তাই একটু খারাপ লাগছে। বর্তমানে শারীরিকভাবে সুস্থ আছি, স্বাস্থ্যবিধি মেনে হোম আইসোলেশনে আছি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাচ্ছি। সবাই দোয়া করবেন।
আইনিউজ/এসডিপি
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























