যশোর প্রতিনিধি
আপডেট: ১৩:৫৫, ১৪ আগস্ট ২০২০
যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের ৯ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ
ছবি: আইনিউজ
যশোরে শিশু উন্নয়ন কেন্দ্রের (বালক) ভেতরে তিন কিশোর নিহতের ঘটনায় সহকারী পরিচালকসহ ৯ কর্মকর্তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।
এসপি মোহাম্মদ আশরাফ হোসেন এ তথ্য নিশ্চিত করে সাংবাদিকদের জানান, এটা একটা কারাগার। এখানে কোনো হত্যা মানে হেফাজতে মৃত্যু। এই প্রতিষ্ঠানের কোথায় গাফিলতি ছিল, এটা কীভাবে ঘটলো, কারা প্রহার করলো, কারা যুক্ত ছিল, এই বিষয়গুলো নিশ্চিত হতে সবাইকে জিজ্ঞাসাবাদ শুরু করেছি। তথ্য প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।
কেন্দ্রটির ভেতরে অভ্যন্তরীণ নানা বিষয়ে অব্যবস্থাপনা নিয়ে কর্তৃপক্ষের ওপর আগে থেকেই অসন্তুষ্টি ছিল এই কিশোরদের। তার জেরে এই ঘটনা ঘটতে পারে বলে পুলিশের ধারণা।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার পুলেরহাট এলাকায় শিশু উন্নয়ন কেন্দ্রের অভ্যন্তরে সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়। কর্তৃপক্ষ হতাহতদের সন্ধ্যায় যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
আহত কিশোরদের অভিযোগ, শিশু উন্নয়ন কেন্দ্রের কয়েকজন কর্মকর্তা তাদের বেধড়ক পেটানোর কারণে এই হতাহতের ঘটনা ঘটেছে। নিহত তিন কিশোরের মধ্যে দুইজন হত্যা মামলার এবং একজন ধর্ষণ মামলার আসামি বলে নিশ্চিত করেছে পুলিশ।
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























