মোরেলগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৪, ২৩ আগস্ট ২০২০
মোরেলগঞ্জে ৪টি বসতঘরে অগ্নিকাণ্ড
বাগেরহাটের মোরেলগঞ্জ রামচন্দ্রপুর ইউনিয়নের ছোট কুমারখালি গ্রামে গভীর রাতে ৪টি বসতঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আগুনে মোজাম সরদার, ইসমাইল সরদার, ছলেমান সরদার ও শামীম সরদারের বসতঘর পুড়ে গেছে।
শনিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। পারিবারিক বিরোধের কারণে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত মোজাম সরদারের স্ত্রী রাজিয়া বেগম ও ইসমাইল সরদারের স্ত্রী রেক্সোনা বেগম বলেন, রাত ২টার দিকে ১৫-২০ জনের একটি দল ঘর থেকে সকলকে বের করে দিয়ে আগুন লাগিয়ে দেয়। এতে তাদের কমপক্ষে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন রেক্সোনা বেগম।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ভোর ৫টার দিকে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের বিষয়ে জানতে অনুসন্ধান চলছে। ঘটনাস্থলে পুলিশের দুটি দল কাজ করছে।
আইনিউজ/টিএ
আরও পড়ুন
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
সর্বশেষ
জনপ্রিয়
























