নেত্রকোনা প্রতনিধি
প্রকাশিত: ১২:৪৮, ২৩ আগস্ট ২০২০
নিখোঁজে শ্রমিকের ভাসমান লাশ উদ্ধার
নেত্রকোনার কলমাকান্দায় সাঁতরে খাল পার হতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন বকুল মিয়া (৩৫) নামে এক শ্রমিক। নিখোঁজের ৩৪ ঘণ্টা পর রবিবার সকালে উপজেলার চান্দুয়াইল গ্রামসংলগ্ন জিয়া খালের উব্দাখালী নদীর অংশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার সদর ইউনিয়নের নয়ানগর গ্রামের বাসিন্দা।
গত শুক্রবার রাত ১১ টার দিকে কলমাকান্দা বাজার থেকে বাড়ি যাওয়ার সময় নৌকা না থাকায় বকুল মিয়া সাঁতরে জিয়া খাল পার হওয়ার চেষ্টা করেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরদিন শনিবার ফায়ার সার্ভিসের ময়মনসিংহ ডুবুরি দল অনেক চেষ্টা চালিয়ে তার সন্ধান পায়নি। আজ রবিবার সকালে লাশ ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করা হয়।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আইনিউজ/টিএ
আরও পড়ুন
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
সর্বশেষ
জনপ্রিয়
























