রাজবাড়ি প্রতিনিধি
করোনায় রাজবাড়ির সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সদস্য, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ খালেক মারা গেছেন।
শনিবার (২৯ আগস্ট) রাত ১০টায় রাজধানীর বারডেম হাসপাতালের মিরপুর শাখায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৬৫ বছর। রবিবার (৩০ আগস্ট) দুপুরে বিএনপির দফতর বিভাগের সূত্রে এ তথ্য জানা গেছে।
শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে আস্থাশীল মরহুম এমএ খালেক রাজবাড়ী জেলা বিএনপির একজন বলিষ্ঠ নেতা ও দক্ষ সংগঠক হিসেবে দলকে শক্তিশালী ও গতিশীল করতে ছিলেন নিবেদিতপ্রাণ। জনপ্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়নে তার অবদানের জন্য তিনি এলাকাবাসীর কছে চিরস্মরণীয় হয়ে থাকবেন। সৎ, সজ্জন মরহুম খালেক আইন পেশাতেও ন্যায়নীতিকে কখনও বিসর্জন দেননি। জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে আইনজীবীদের স্বার্থ সংরক্ষণে তার অবদান ছিল প্রশংসনীয়। তার মৃত্যুতে আমি তার শোকার্ত পরিবারবর্গের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি।’
আইনিউজ/এসডিপি
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























