ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ২২:২৯, ৮ সেপ্টেম্বর ২০২০
৭ ঘণ্টা পর স্বাভাবিক হলো ময়মনসিংহে বিদ্যুৎ সরবরাহ
ময়মনসিংহের কেওয়াটখালীতে ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ট্রান্সফর্মারে আগুন লেগে ময়মনসিংহ বিভাগে সৃষ্টি হওয়া বিদ্যুৎ বিভ্রাট সাত ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পুরো বিভাগে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।
পিডিবির ময়মনসিংহ অঞ্চলের প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, আগুন নেভানোর পরই পুড়ে যাওয়া ট্রান্সফর্মার সরিয়ে বিদ্যুৎ সচল করার জন্য প্রকৌশলী ও কর্মীরা কাজ করেন। সন্ধ্যা পৌনে ৬টার দিকে জামালপুর, শেরপুর ও নেত্রকোনায়, ৬টার দিকে ময়মনসিংহের বিভিন্ন উপজেলায় ও রাত সাড়ে ৮টার দিকে নগরীতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।
মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বন্ধ হয়ে যায় ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলায় বিদ্যুৎ সরবরাহ।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
সর্বশেষ
জনপ্রিয়
























