জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ২২:৫৫, ৭ অক্টোবর ২০২০
জামালপুরে ৭ মেট্রিকটন চালসহ গ্রেপ্তার ১
গ্রেফতারকৃত বুলবুল ও চাল
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় হতদরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত ১০ টাকা কেজির ৭ মেট্রিক টন চাল উদ্ধার করেছে র্যাব। এ সময় চালের সাথে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার রাতে উপজেলার আদারভিটা বাজার থেকে তাকে আটক করা হয়। আটক বুলবুল হোসেন বুলু (৩৫) আদারভিটা গ্রামের আবুল হোসেন বেপারীর ছেলে।
মো. আনোয়ার বলেন, “গোপনে খবর পেয়ে আদারভিটা বাজারে চাল ব্যবসায়ী বুলবুলের গুদামে অভিযান চালায় র্যাব। এ সময় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির ৭ হাজার ২১০ কেজি চাল উদ্ধার এবং বুলবুলকে আটক করা হয়।”
এ ঘটনায় মাদারগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
আইনিউজ/এসডিপি/এ.এস.এম
আরও পড়ুন
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
সর্বশেষ
জনপ্রিয়
























